সেরেনার ৭০০তম ম্যাচ জয়

আপডেট : ০২ এপ্রিল ২০১৫, ১৯:২০
টেনিস তারকা সেরেনা উইলিয়ামস ক্যারিয়ারে নতুন এক মাইলফলকে পা রাখলেন। টেনিস ক্যারিয়ারে ৭০০তম ম্যাচ জিতে অনন্য এক নজির গড়েছেন তিনি।
বুধবার মিয়ামি ওপেনের কোয়ার্টার ফাইনালে জার্মানির সেবিন লিসিকিকে হারিয়ে ক্যারিয়ারের ৭০০তম জয় পান তিনি। টেনিস ইতিহাসে ৭০০ ম্যাচ জয়ের নজির রয়েছে আর সাতজনের।
১৯বারের গ্রান্ডস্লাম জয়ী সেরেনা লিসিকিকে ৭-৬, ১-৬, ৬-৩ সেটে পরাজিত করে টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছেন।
৩৩ বছর বয়সী সেরেনা ম্যাচ শেষে বলেন, আমি সত্যিই বেশ আনন্দিত। ৭০০তম জয় আমাকে বেশ অবাক করছে। আমি নিজের সেরাটা দিয়ে খেলেছি।