রাজধানীতে ফ্রিজের কমেপ্রসার বিস্ফোরণে তিনজন দগ্ধ

আপডেট : ০২ এপ্রিল ২০১৫, ২১:৫৬
 
রাজধানীর রমনা থানাধীন মগবাজার এলাকায়  বৃহস্পতিবার সকালে একটি এসি ও ফ্রিজ মেরামতের দোকানের কমেপ্রসার বিস্ফোরণে তিন ব্যক্তির শরীর ঝলসে গেছে। স্থানীয়রা তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেছে।
 
জানা গেছে, মগবাজারের পেয়ারাবাগ রেলগেট এলাকার ‘হিমালয় রিফ্রেজারেশন’ নামে ফ্রিজ ও এসি মেরামতের দোকানে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, এসি ও ফ্রিজ মেরামতের ওই দোকানে সকালে তিন মেকার কাজ করছিলেন, এমন সময় একটি ফ্রিজের কমেপ্রসার বিস্ফোরণে তিনজন গুরুতর আহত হন।