চীনে নিরাপত্তাবাহিনীর সাবেক প্রধান অভিযুক্ত

আপডেট : ০৩ এপ্রিল ২০১৫, ১১:০৫
 
 
ঘুষ, ক্ষমতার অপব্যবহার, রাষ্ট্রীয় গোপন তথ্য বাইরে ফাঁস করার অভিযোগে চীনের নিরাপত্তাবাহিনীর সাবেক প্রধান ঝাউ ইয়াংকাং। শুক্রবার আদালতে তাকে অভিযুক্ত করা হয় বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০১২ সালে অবসরে যান ঝাউ। এ সময় তিনি চীনের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর প্রধান ছিলেন। ২০১৪ সালের জুলাই মাসে তার বিরুদ্ধে তদন্ত করার ঘোষণা দেয়া হয়।  সময় থেকেই কমিউনিস্ট দল থেকে তাকে বহিষ্কার করা হয়।
বার্তা সংস্থা সিনহুয়ার খবরে জানানো হয়েছে, তিয়ানজিন আদালতে ঝাউয়ের মামলা চলছে।
কয়েক দশকের মধ্যে যেসব ব্যক্তিদের অভিযুক্ত করা হয়েছে তার মধ্যে তিনিই সবেচেয়ে উচ্চপদস্থ কর্মকর্তা।