মুন্সীগঞ্জের মেঘনা নদীতে তৃতীয় দিনের মতো নিখোঁজদের সন্ধান চলছে। কোস্টগার্ড ও পুলিশ শুক্রবার সকাল থেকে নদীতে তল্লাশি চালাচ্ছে।
এর আগে উদ্ধার হওয়া পাঁচজনের লাশের মধ্যে তিন জনের লাশ স্বজনরা নিয়ে গেছে। তবে অজ্ঞাত একটি লাশ বাউশিয়া ঘাটে রাখা হয়েছে। আরেকটি লাশ বেশি পঁচে যাওয়ায় এই দুর্ঘটনার নয় এমন ধারণায় মুন্সীগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন জানান, দুইজন নিখোেঁজর নাম পাওয়া গেছে। তবে এই সংখ্যা এর বেশিও হতে পারে। তাই উদ্ধার তত্পরতা এখনও চলছে।
উল্লেখ্য, বুধবার রাতে গজারিয়া উপজেলায় ভাষারচরের কাছে বাল্কহেডের সাথে সংঘর্ষে ৭৫ যাত্রীসহ একটি ট্রলার ডুবে যায়।
