আগামী ২ বছরে দিল্লি শহর ওয়াইফাই জোন

আপডেট : ০৩ এপ্রিল ২০১৫, ১৭:২৭
আগামী দুই বছরের মধ্যে ভারতের দিল্লি ওয়াইফাই শহরে পরিণত হতে যাচ্ছে। ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে দিল্লি জুড়ে ৭০০টি ওয়াইফাই হটস্পট জোন তৈরি করা হবে। খবর জিবাংলা’র।
দিল্লি সরকারের তথ্য প্রযুক্তি মন্ত্রীর পরিষদীয় সচিব আদর্শ শাস্ত্রী জানান, আগামী জুন মাসের মধ্যে এ লক্ষ্যকে সামনে রেখে প্রয়োজনীয় বাজেট পেশ করা হবে। ওয়াইফাই’র জন্য জুলাইয়ের মধ্যে টেন্ডার ডাকা হবে । ২০১৬ সালের ফেব্রুয়ারির মধ্যে ৬০০-৭০০টি ওয়াইফাই হটস্পট জোন তৈরি করা হবে। আগামী দুই বছরের মধ্যে দিল্লির যে কোনও প্রান্ত থেকে ওয়াইফাই সুবিধা পাওয়া যাবে।
এ প্রসঙ্গে আদর্শ শাস্ত্রী বলেন, ‘অনলাইনের মাধ্যমে বিভিন্ন পরিষেবা মানুষের মুঠোবন্দী হলে একদিকে যেমন দক্ষতা বাড়বে, অন্যদিকে কমবে দুর্নীতির প্রবণতা।’