বিশ্বের সবচেয়ে ধনী বিড়াল!

আপডেট : ০৩ এপ্রিল ২০১৫, ১২:৪৩
 
না, কোনো সাধারণ বিড়ালের গল্প নয়। একেবারে যাকে বলে সেলিব্রেটি বিড়াল। সবসময় দুইজন নারী তার ফাই-ফরমাশ খাটছে। ঘোরার ইচ্ছে হলে প্রাইভেট জেটে চেপে একটু হাওয়া বদল করে আসে। আর হবেই বা না কেন? রোজগারও তো নেহাত কম নয় তার। একটা টিভি শো করে বছরে ২০ লক্ষ ইউরো পায় সে।
বিশ্বের সব থেকে ধনী আর সব থেকে আদুরে এই বিড়ালটির নাম চৌপেট। ফ্যাশন ডিজাইনার কার্ল লেজারফেল্ড এর মালিক। মাত্র তিন বছর বসেই সে এই বিপুল সম্পত্তির অধিকারী। ধবধবে সাদা এই বিড়ালটিকে প্রসাধনী বিক্রির জন্য একটি শো’তে নিয়ে আসা হয়। আর সেখানেই তার লক্ষাধিক রোজগার। না কখনও পশুদের খাবারের বিজ্ঞাপনে তাকে দেখা যায় না। ডিজাইনার লেজারফিল্ডের কথায় চৌপেট এই ধরনের সাধারণ বিজ্ঞাপনের জন্য নয়।
চৌপেটের নিজস্ব ট্যুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও রয়েছে। সম্প্রতি যখন লেজারফিল্ড কাজের জন্য বাইরে গিয়েছিলেন, পাঁচতারা হোটেলের ঘরে রাখা হয়েছিল চৌপেটকে। সূত্র: কলকাতা২৪।