আজ শুক্রবার জাতীয় চলচ্চিত্র দিবস। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। চলচ্চিত্র দিবস উদযাপনে তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের তত্ত্বাবধানে বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে। মানুষের আনন্দ-বেদনা, হাসি-কান্না, জীবনবোধসহ সমাজের নানা দিক তুলে ধরার মাধ্যমে মানুষকে বিনোদনধর্মী চলচ্চিত্র উপহার দেয়াই এ দিবসের লক্ষ্য।
