৩০ বছর কারাভোগের পর মৃত্যুদণ্ডাদেশ থেকে অব্যাহতি

আপডেট : ০৩ এপ্রিল ২০১৫, ১৪:৫৬
 
মৃত্যুদণ্ডাদেশ মাথায় নিয়ে ৩০ বছরের মতো কারাভোগের পর মামলা থেকে অব্যাহতি পেলেন যুক্তরাষ্ট্রের এক ব্যক্তি। শুক্রবার এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, অ্যান্থনি রে হিন্টন নামে অ্যালাবামের ঐ ব্যক্তির বিরুদ্ধে খুন ও ডাকাতির অভিযোগ ছিল। ১৯৮৫ দুইটি ভিন্ন রেস্টুরেন্ট হামলা চালিয়ে দুই ব্যক্তিকে খুন করার অভিযোগে তিনদশকের কাছাকাছি কারাভোগ করছিলেন। বৃহস্পতিবার তিনি মুক্তি পেয়েছেন।
জেফারসন কাউন্টি সার্কিট আদালতের বিচারক লরা পেট্রো হিন্টনের বিরুদ্ধে আনীত অভিযোগ খারিজ করে দেন। ইকুয়াল জাস্টিস ইনিশিয়েটিভের (ইজেআই) একজন আইনজীবী হিন্টনের পক্ষে দাবি করেন, হিন্টন যে অপরাধ করেছেন তার পক্ষে যথাযথ প্রমাণ খুঁজে পাওয়া যায়নি।
যে সময় অপরাধটি হয়েছিল তখন হিন্টনের বয়স ছিল ২৯ বছর।  মৃত্যুদণ্ডাদেশের পর যেসব ব্যক্তি দীর্ঘদিন ধরে কারাভোগ করেছেন এবং মুক্তি পেয়েছেন তাদের মধ্যে হিন্টন একজন।
অ্যালাবামার বিরমিংহামের একটি ফাস্টফুডের রেস্টুরেন্টের ম্যানেজারকে গুলি করে হত্যা ও ডাকাতির অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল হিন্টনকে। কিন্তু পুলিশ কোনো প্রত্যক্ষদর্শী বা কোন আঙুলের ছাপের প্রমাণ তদখাতে পারেনি বলে জানিয়েছে ইজেআই।
একই বছর অন্য একটি রেস্টুরেন্ট হামলা চালিয়ে ম্যানেজারকে গুলি করা হয়। এতে ঐ রেস্টুরেন্টের ম্যানেজার গুরুতর আহত হন।  তিনি হিন্টনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেন। যদিও হিন্টন বলেছিলেন, তিনি তখন ১৫ মাইল দূরে কর্মরত ছিলেন।
পুলিশ হিন্টনের কাছ থেকে একটি বন্দুক জব্দ করে যেটির মালিকানা তার মা। পুলিশ বলে, এই তিনটি অপরাধ সংঘটনে এই বন্দুকটি ব্যবহার করা হয়েছিল।
একজন সাবেক এফবিআই এজন্টেসহ ফরেনসিক বিশষেজ্ঞরা বন্দুকটি পরীক্ষা করে দেখেছেন যে সেটি অপরাধ সংঘটনে ব্যবহৃত হয়নি।