কোপা দেল রে’র ফাইনালে মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোন ও অ্যাতলেতিকো বিলবাও। বার্সার ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। ঐদিন বোমা বিস্ফোরণের হুমকি দিয়েছে এক কিশোর।
আগামী ৩০ মে ক্যাম্প ন্যু’র ফাইনালে ম্যাচে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে বোমা হামলার হুমকি দেয় ১৭ বছর বয়সী এক কিশোর। বিভিন্ন মন্তব্যে ছেলেটি জানায়, ফাইনালে ম্যাচে মাঠে বোমা বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করে রেখেছে।
এই হুমকির পরে ঐ কিশোরকে অবশ্য গ্রেফতার করেছে। বৃহস্পতিবার বিবৃতিতে বকেজন কর্মকর্তা জানিয়েছেন, ‘কোপা দেল রে’র ফাইনালে এক কিশোর বোমা হামলার হুমকি দেয়ার তাকে গ্রেফতার করা হয়েছে।’
পুলিশ জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমের খেলা সম্পর্কিত বিভিন্ন ইভেন্টে গত ২৫ মার্চ ঐ কিশোর বোমা হামলার কথা বলেছে। নিজের পরিচয় গোপন রাখার জন্য সে মন্তব্য করার ২৪ ঘণ্টা পর তার প্রোফাইল সরিয়ে ফেলেছে। তবে তার মন্তব্য ইন্টারনেটে ছড়িয়ে পড়ায় তাকে শনাক্ত করা সম্ভব হয়েছে। ফ্রান্সে জার্মার বিধ্বস্ত হওয়ার একদিন পরই এ ধরণের হুমকি আসায় তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে কর্তৃপক্ষ। সূত্র: গোল ডট কম।
