শুত্রুবার দুপুরে হাতিয়ার ঢালচরের অদূরে নিমজ্জিত ট্রলারের ২৪ জেলেকে নিঝুমদ্বীপের মেঘনা মোহনায় জীবিত উদ্ধার করেছে হাতিয়া কোস্টগার্ড সদস্যরা। হাতিয়া কোস্টগার্ড পেটি অফিসার ইকবাল হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ঝড়ের কবলে পড়ে ঢালচরের কাছে মেঘনায় ‘এম ভি আল্লাহ’ নামীয় ফিসিং বোটটি উল্টে গেলে ২৪ জেলে নদীতে নিখোঁজ হয়। পরে খবর পেয়ে জেলেদের উদ্ধারে কোস্টগার্ড অফিসার হানিফের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। শুত্রুবার দুপুরে নিঝুমদ্বীপের মেঘনা মোহনায় তাদেরকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জেলেদের নিঝুমদ্বীপে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।উদ্ধারকৃত জেলেদের বাড়ি কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায়।
