ভারতের কেন্দ্রীয় জনসম্পদ উন্নয়ন মন্ত্রী ও জনপ্রিয় তারকা স্মৃতি ইরাণী অভিযোগ করেছেন যে একটি নামী পোশাক বিপণীর ট্রায়াল রুমে গোপন ক্যামেরায় তার পোশাক বদলানোর ছবি তোলা হচ্ছিল।
গোয়ায় পারিবারিক ছুটি কাটানোর সময়ে শুক্রবার দুপুরে তিনি কয়েকটি পোষাক পছন্দ করে ট্রায়াল রুমে ঢুকেছিলেন সেগুলি পড়ে দেখার জন্য।
তখনই তিনি আবিষ্কার করেন যে একটি গোপন ক্যামেরা লাগানো রয়েছে। তাঁর স্বামী, স্থানীয় বিজেপি নেতারা ও পুলিশও গিয়ে দেখে যে সত্যিই শরীরের উপরিভাগের ছবি স্পষ্টই ধরা পড়ছে ঐ ক্যামেরায়। এ বিষয়ে পুলিশ একটি এফআইআর রুজু করে তদন্ত শুরু করেছে।
তবে বহুল পরিচিত ঐ বস্ত্র বিপনীর কতৃপক্ষ বলছে বিদেশি পর্যটকেরা অনেকে ট্রায়াল রুমে ঢুকে পোশাক চুরি করেন। – সেটা আটকাতেই ক্যামেরা লাগানো হয়েছিল।
-বিবিসি।
