জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় দুর্ঘটনায় সাকিব (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সাকিব ওই গ্রামের বাসিন্দা বাবু মিয়ার ছেলে।
জানা গেছে, শনিবার সকালে উপজেলার রামশালা গ্রামে সড়কের পাশ কয়েকজন শিশু খেলা করছিল। এ সময় একটি ট্রাক রামশালা নামক স্থানে আক্কেলপুর-শান্তাহার সড়কের পাশের একটি সজনা গাছে ধাক্কা দেয়। এতে সজনা গাছের ডাল ভেঙ্গে শিশুটির গায়ের ওপর পড়লে সে গুরুতর আহত হয়। শিশুটিকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
