হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৫৪৮ গ্রাম সোনাসহ আসলাম ওমর বেলিম (৪৫) নামে কুয়েত এয়াওয়েজের এক কেবিন ক্রুকে আটক করেছে শুল্ক গোয়েন্দারা। তিনি শনিবার ভোর সাড়ে ৫টায় কুয়েত এয়ারওয়েজের কেইউ-২৮৩ ফ্লাইটে কুয়েত থেকে ঢাকা আসেন। শুল্ক গোয়েন্দাদের সন্দেহ হলে তার শরীর তল্লাশি করে ১০ তোলা ওজনের চারটি সোনার বার এবং ৮২ গ্রাম ওজনের সোনার অলঙ্কার পাওয়া যায়। এসব সোনার যার বাজারমূল্য ২৫ লাখ টাকা।
বিমানবন্দর শুল্ক গোয়েন্দা বিভাগ বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক কেবিন ক্রুর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
