সোমালিয়ার জঙ্গি সংগঠন শনিবার আল-শাবাব কেনিয়ায় আরো হামলার হুমকি দিয়েছে। একটি বিশ্ববিদ্যালয়ে ১৪৮ জনকে হত্যা করার দুই দিন পর এ হুমকি দেয় তারা।
আল-শাবাব এক বিবৃতিতে বলেছে, তোমরা তোমাদের সরকারের নিপীড়নমূলক নীতির বিরুদ্ধে নিশ্চুপ থেকে সেগুলো শুধু মেনেই নিচ্ছো না, বরং তাদেরকে নির্বাচিত করে এই নীতিকে জোরদার করছ। তোমাদের রক্তের বিনিময়ে এর মূল্য দিতে হবে। এএফপি।
