রাজধানীর পৃথক এলাকায় ছিনতাইকারীরা তিন ব্যবসায়ীকে কুপিয়ে, গুলি করে ও পিটিয়ে প্রায় সাড়ে আট লাখ টাকা ছিনিয়ে নিয়েছে। শুক্রবার দিনগত গভীর রাতে কদমতলী, গাউছিয়া মার্কেট ও দোয়েল চত্বর এলাকায় এ তিনটি ঘটনা ঘটে।
আহত ব্যবসায়ীরা হলেন—ফালান মিয়া (২৭), সানু মিয়া (৩২) ও রুবেল (২৫)। সানু ও রুবেলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এবং ফালানকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
