ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহুপাক্ষিক ও অর্থনৈতিক সম্পর্ক বিষয়ক সচিব সুজাতা মেহতা তিন দিনের সফরে রবিবার ঢাকা আসছেন।
সুজাতা মেহতা ঢাকা সফরকালে চলমান ভারত-বাংলাদেশের উন্নয়ন অংশীদারিত্ব এবং অর্থনৈতিক সহযোগিতা আরো জোরদার করার বিষয়ে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করবেন।
ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে—তার সফর সঙ্গী হিসেবে আসছেন যুগ্ম-সচিব (উন্নয়ন অংশীদার প্রশাসন) অলোক কুমার সিনহা এবং যুগ্ম সচিব (বাংলাদেশ ও মিয়ানমার) শ্রীপ্রিয়া রঙ্গনাথন।
সুজাতা মেহতা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহুপাক্ষিক এবং উন্নয়ন সহযোগিতার বিষয় নিয়ে বাংলাদেশের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।
