শনিবার আকস্মিক ঝড়ে মুন্সীগঞ্জে বহু গাছপালা উপড়ে গেছে বিধ্বস্ত হয়েছে বেশ কিছু কাঁচা বাড়ি। বিভিন্ন স্থানে বিদ্যুতের তার ছিড়ে গেছে। তাই সন্ধ্যা সাড়ে ৭টা থেকে মুন্সীগঞ্জ বিদ্যুতহীন হয়ে পড়েছে। এখন ঘুটঘুটে অন্ধকারে মফস্বল শহর মুন্সীগঞ্জ।
মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির ডিজিএম আকমল হোসেন রাত পৌনে ১১টায় জানান, লাইন টিকছে না। আর বজ্রপাতের কারণে লাইন মেরামতও বিলম্বিত হচ্ছে। সবগুলো ফিডারের লাইন বন্ধ আছে। তবে কখন এই বিদ্যুত সচল হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
