১৪৩ বার টুইট করার পর অবশেষে ভক্তের এসএমএস উত্তর দিলেন বলিউড বাদশা শাহরুখ খান। অমৃত নামের ওই ভক্ত তার বিশেষভাবে সক্ষম ভাইয়ের সঙ্গে দেখা করার কথা জানিয়েছিলেন শাহরুখকে। গত ১৪৩ দিন ধরে অমৃত ক্রমাগত অভিনেতাকে টুইট করেন। মঙ্গলবার ভক্তের কাছে সেই টুইটের জন্য ক্ষমা চেয়ে উত্তর দিলেন শাহরুখ।
অমৃতের টুইটের উত্তরে শাহরুখ তার পরিবারকে সম্মান জানিয়ে জানান, তিনি নিশ্চয়ই কোনও না কোনও সময়ে অমৃতের ভাইয়ের সঙ্গে দেখা করতে আসবেন।
টুইটে শাহরুখ বলেন, ‘দুঃখিত, অমৃত, আমি তোমার ভিডিও দেখিনি। আমি তোমার মাকে নমস্কার জানাচ্ছি এবং তোমার ভাই রাজুর সঙ্গে সময় করে নিশ্চয়ই কথা বলব।’
আরো পড়ুন: ভারতের মাটিতে পা রাখলেন পাকিস্তানের হাতে আটক পাইলট
শাহরুখ খানের ফ্যান অমৃত তার মা–ভাইকে নিয়ে টুইটারে ভিডিও করে তার ভাইয়ের সঙ্গে শাহরুখকে দেখা করার জন্য অনুরোধ করেন।
জানুয়ারি থেকে এই অনুরোধ তিনি করে গিয়েছেন। এটা তার ১৪৩তম অনুরোধ শাহরুখের কাছে। যার জবাব দেন শাহরুখ। যদিও অমৃত কিছুতেই বিশ্বাস করতে পারছেন না যে শাহরুখ খান নিজে তার টুইটের উত্তর দিয়েছেন।
তিনি বলেন, ‘আমায় শাহরুখ খান টুইট করেছেন আমি ভাবতেই পারছি না। আমি এখন খুব শান্তিতে রয়েছি। টুইটার খুবই শক্তিশালী একটা প্ল্যাটফর্ম।’ গত বছরের জুলাইয়ে অমৃত প্রথম টুইট করে তার ভাইয়ের সঙ্গে শাহরুখের দেখা করার অনুরোধ করেন। এরপরই তিনি ক্রমাগত টুইট করতে থাকেন।
ইত্তেফাক/বিএএফ
