ঢাকার উত্তর সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীতার বিষয়ে উচ্চ আদালতে যাবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু। শনিবার রাতে বিএনপি-সমর্থক সংগঠন ‘শত নাগরিক কমিটি'র আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমেদ গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা বলেন।
এদিকে ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে সমর্থন দেয়া হয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য ও মহানগরের আহ্বায়ক মির্জা আব্বাসকে। আর উত্তরে চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুর জন্য আরো অপেক্ষা করবে দলটি। উচ্চ আদালতের রায়ের পর উত্তরে প্রার্থী সমর্থনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
