১৯ বছর বয়সেই ক্রিকেটকে বিদায়!

আপডেট : ০৫ এপ্রিল ২০১৫, ১৪:১০
 
মাত্র ১৯ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানিয়ে রেকর্ডের পাতায় নাম লেখালেন ইর্য়কশায়ারের প্রথম শ্রেণীর খেলোয়াড় বার্নি গিবসন। অন্য কিছুতে ক্যারিয়ার গড়ে তুলতেই এমন সিদ্ধান্ত তার।
রেকর্ড গড়েই ইংল্যান্ডের প্রথম শ্রেণীর ক্রিকেটে নিজের অভিষেক ঘটান গিবসন। ২০১১ সালের ২৭ এপ্রিল মাত্র ১৫ বছর ২৭ দিনে ইয়র্কশায়ারের হয়ে নিজের প্রথম ম্যাচ খেলতে নামেন গিবসন।
এরপর চার বছর ইয়র্কশায়ারের জার্সি গায়ে প্রথম শ্রেণীর ক্রিকেট মাতান গিবসন। তবে সেই মাতানোটা আর বাড়াতে চাননি তিনি। তাই ১৯ বছর বয়সেই নিজের ক্যারিয়ারের ইতি টানলেন গিবসন। তাতেই কম বয়সে ক্রিকেট ছাড়ার কারণে রেকর্ড বইয়ে নিজের নাম লেখালেন তিনি।
ক্যারিয়ারকে অন্য দিকে গড়ে তুলতেই এমন সিদ্বান্ত গিবসনের। তিনি বলেন, ‘অনেক কঠিন একটি সিদ্ধান্ত নিতে হয়েছে আমাকে। সর্বদা আমাকে সহযোগিতা করার জন্য আমি ইয়র্কশায়ারের সকল খেলোয়াড় ও কর্মকর্তাকে ধন্যবাদ জানাচ্ছি। মাত্র ১১ বছর বয়সে আমি ক্লাবের সাথে যুক্ত হয়েছিলাম। এরপর ১৫ বছর বয়সে প্রথম খেলার সুযোগ পাই। অন্য কিছুতে ক্যারিয়ার গড়তে সিদ্ধান্ত নেয়ার জন্য এটাই সঠিক সময় বলে আমি মনে করছি আমার মনে হয় এটাই উপযুক্ত সময়। আমার অভিভাবকের সমর্থনও ছিলো অসাধারণ। এছাড়া ধন্যবাদ দিতে চাই পুডসে ক্রিকেট ক্লাবকে এবং ইংল্যান্ড কোচ পল ফারব্রেসকে।’
গিবসনের এমন সিদ্ধান্তে হতবাক হলে তার পরবর্তী জীবনের সাফল্য কামনা করেন ইয়র্কশায়ারের ক্রিকেট ডেভলপমেন্ট ডাইরেক্টও ইয়ান ডেস। তিনি বলেন, ‘এটি তার নিজস্ব সিদ্ধান্ত। ক্লাবের পক্ষ থেকে আমরা তার ভবিষ্যত সাফল্য কামনা করছি।’ সূত্র: বাসস।