ক্লাব ফুটবলে বার্সেলোনা মানেই মেসি। আর এই মেসিকে নিজের দল লুদেরডেল স্ট্রাইকাসে পেতে গাটের পয়সা খরচ করতে প্রস্তুত ব্রাজিলের কিংবদন্তী ফুটবলার রোনালদো।
বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদে খেলা রোনালদো কিছুদিন আগে আমেরিকার ফ্লোরিডার ফুটবল ক্লাব ফোর্ট লুদেরডেল স্ট্রাইকার্সের আংশিক মালিক হয়েছেন। তিনি বলেন, নিজের টাকা দিয়ে হলেও মেসিকে ক্লাবে খেলাতে চান।
এক দশক ধরে লা লিগায় খেলছেন মেসি। চলতি মৌসুমে লুইস এনরিকের হয়ে বেশ ফর্মে আছেন তিনি।
রোনালদো তার ক্লাবের জন্য শুধু মেসিকেই বেছে নেননি, বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির ফুটবলারদের দিকেও চোখ রয়েছে তার। এছাড়া রিয়াল মাদ্রিদের তারকা পর্তুগিজ স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনালদোকেও দলে ভেড়াতে ইচ্ছুক তিনি। সূত্র: গোল ডট কম।
