আবারো হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন চেলসির স্প্যানিশ তারকা দিয়েগো কস্তা। এর ফলে প্রায় দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন ম্যানেজার হোসে মরিনহো।
গতকাল অনুষ্ঠিত ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে কস্তা এই ইনজুরিতে আক্রান্ত হন। ম্যাচে ব্লুজরা ২-১ গোলে জয়ী হয়ে লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে। স্প্যানিশ এই তারকা বিরতির পরে বদলি হিসেবে খেলতে নেমে মাত্র ১০ মিনিট মাঠে ছিলেন।
