সকালে আদালতের উদ্দেশে খালেদা জিয়া বেরোনোর সঙ্গে-সঙ্গে রবিবার গুলশানের কার্যালয় ছাড়েন এতদিন তার সঙ্গে সেখানে অবস্থানকারী অন্য নেতা ও ব্যক্তিগত কর্মকর্তারাও।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল কাউয়ুম ও প্রেস সচিব মারুফ কামাল খান সোহেলসহ অন্য নেতারা সকালে যে যার মতো করে কার্যালয় থেকে বেরিয়ে নিজ গন্তব্যে চলে যান বলে নিরাপত্তা কর্মী আব্দুল মোহন।
সেলিমা রহমান, শিরিন সুলতানা ও শিমুল বিশ্বাস বিএনপি চেয়ারপারসনের সঙ্গে আদালতে গিয়ে আবার একসঙ্গে তার বাসায় ফেরেন।
কার্যালয়ের সামনে এখনও আছে এসবি
গুলশান কার্যালয়ের নিয়ন্ত্রণ বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত নিরাপত্তা কর্মীদের কাছে থাকলেও মূল ফটকের সামনে টেবিল-চেয়ার, রেজিস্ট্রার খাতা ও ক্যামেরা নিয়ে এখনও দায়িত্ব পালন করছেন পুলিশের বিশেষ শাখার (এসবি) কয়েকজন সদস্য।
খালেদা জিয়ার নিরাপত্তা কর্মী আব্দুল মোহন জানান, কার্যালয়ে এখন আর কোনো নেতা নেই। নিরাপত্তার দায়িত্বে তারা কয়েকজনই সেখানে রয়েছেন।
