তারকা সেলফি

আপডেট : ০৬ এপ্রিল ২০১৫, ১২:৩৪

গত শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসে ছিল দেশের চলচ্চিত্র পুরস্কারের সবচেয়ে বড় আসর ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৩’।

 

অনুষ্ঠানের ফাঁকে তারকাদের আড্ডা ও সেলফি তোলার উল্লাস। এমনই একটি মুহূর্তে ফ্রেমবন্দী হোন দেশের জনপ্রিয় কয়েকজন তারকা।

 

সেলফিতে আছেন গুণী সঙ্গীতশিল্পী শাকিলা জাফর, আঁখি আলমগীর, দিনাত জাহান মুন্নি, ওমর সানি, আমির খান, জায়েদ খান, নিপুণ, জান্নাতুল ফেরদৌস পিয়া ও কোনাল।