বিবারের অ্যালবামে মন্তব্য নেই সেলেনার!

আপডেট : ০৬ এপ্রিল ২০১৫, ১২:৪৬

কথায় বলে, প্রেমের মরা জলে ডুবে না। আর এই কথাই যেন ব্রত হিসেবে মেনে নিয়েছেন পপ সেনসেশন জাস্টিন বিবার। প্রাক্তন প্রেমিকা সেলেনা গোমেজকে নিয়েই নতুন অ্যালবাম বের করতে যাচ্ছেন তিনি। এই প্রসঙ্গে অবশ্য কোনো মন্তব্যই করতে রাজি হননি সেলেনা। বিবার জানিয়েছেন, নতুন অ্যালবাম নিয়ে তার অনেক পরিকল্পনা আছে। অনেকগুলো গান রচিত হয়েছে তার প্রাক্তন ভালোবাসাকে নিয়ে। বিবার বলেন, ‘বলতে গেলে এই অ্যালবামটির জন্য সে-ই আমার সকল অনুপ্রেরণা। গানের লিরিক্সে এটা সহজেই শ্রোতারা অনুধাবন করতে পারবেন। তার সাথে আমার সম্পর্কটা কখনোই ভোলার নয়। গানের কথার মাধ্যমে তার প্রতি আমার যে আবেগ তা বুঝতে পারা যায়।’ এ প্রসঙ্গে সেলেনা শুরুতে কোনো মন্তব্যই করতে রাজি হননি। কিন্তু যাকে নিয়ে অ্যালবাম করা হচ্ছে আর তিনি কিছু বলবেন না তাই আবার হয় নাকি!