২৫ বছরে এলআরবি

আপডেট : ০৬ এপ্রিল ২০১৫, ১২:৪৯
 
যাদের হাত ধরে দেশের ব্যান্ড সঙ্গীত পেয়েছে জনপ্রিয়তা, পেয়েছে নিজস্ব এক পরিধি। যেসব ব্যান্ড নিয়ে আমরা গর্ব করতে পারি, সেই ব্যান্ডগুলোর অন্যতম এলআরবি। গতকাল ছিল দেশের এই লিজেন্ড ব্যান্ডের ২৪ বছর পূর্তি। নতুন এক বছরের শুরুতে রাজধানীর মগাবাজারে এবি কিচেনে ব্যান্ডের সদস্যরা কেক কেটে জন্মদিন উদযাপন করেন। জন্মদিনে এলআরবির কর্ণধার আইয়ুব বাচ্চু বলেন, ‘দীর্ঘ এই সময়ে অনেকের ভালোবাসা নিয়ে আজ ২৫তম বছরে পদার্পণ করল। শ্রোতাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা। স্টুডিওতে ব্যান্ডের সবাই একসাথে নতুন বছর উদযাপন করলাম। অনেক ভালোবাসা তাদের, যারা আমার এতদিনের পথচলায় সাথেই ছিলেন। সামনের দিনগুলোতেও তাদের ভালোবাসা সাথেই থাকবে আশা করি।’ জন্মদিন উপলক্ষে এলআরবির সদস্যরা তাদের ফেসবুক পেজে সারাদিন নিজেদের মতামত ও ভক্তদের সাথে মন্তব্য বিনিময় করেন।