সবার আগে মা!

আপডেট : ০৬ এপ্রিল ২০১৫, ১৩:১৩
বর্তমান প্রজন্মের কাছে বলিউড অভিনেত্রী সোনম কাপুর এরমধ্যে স্টাইল আইকন হিসেবে জায়গা করে নিয়েছেন। তবে শুধু নামেই ফ্যাশন আইকন হিসেবে থাকতে চান না সোনম আর তাই তিনি এবার ফ্যাশন ডিজাইনার হিসেবেও কাজ শুরু করতে যাচ্ছেন। আর নিজের করা প্রথম ডিজাইন তিনি করেছেন তার মায়ের জন্য।
 
 খুব শিগগিরই সেই নকশা গার্মেন্টসগুলোতে পাঠানো হবে। কিন্তু তার আগে মাকে নিজের ডিজাইন করা পোশাক উপহার দিয়ে নতুন যাত্রা শুরু করতে চান সোনম। মাকে উপহার দেওয়ার জন্য এই পোশাকটি সম্পর্কে সোনম বলেন, ‘ছেলেবেলা থেকেই আমাকে শেখানো হয়েছে যে কাজই করি না কেন আমাকে সেরা হতে হবে। এজন্য যেকোনো কাজের জন্যই আমাকে যথেষ্ট পরিশ্রম করতে হয়। মায়ের এই পোশাকটি ডিজাইনের জন্যও আমাকে অনেক সময় দিতে হয়েছে। মা খুশি হলে আমিও খুশি!’