যাত্রীদের বেঁধে ট্রেনে ডাকাতি, আটক ৪

আপডেট : ০৬ এপ্রিল ২০১৫, ১৪:৪৪
 
চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি ট্রেনে যাত্রীদের বেঁধে ডাকাতির ঘটনা ঘছে। সোমবার গভীর রাতে মেইল ট্রেনের একটি বগিতে এই ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
তারা হলেন-বেলায়েত হোসেন, আনোয়ার হোসেন, বেলায়েত হোসেন ও আনোয়ার হোসেন।
যাত্রীদের বরাত দিয়ে আখাউড়া রেলওয়ে থানার ওসি ইয়াসিন ফারুক মজুমদার জানান, রাত তিনটার দিকে কুমিল্লা স্টেশন ছাড়ার পর যাত্রীবেশী ডাকাতরা পেছন দিকের একটি বগিতে অস্ত্রের মুখে যাত্রীদের হাত-পা বেঁধে ফেলে এবং লুটপাট চালায়। খবর পেয়ে রেল পুলিশের সদস্যরা আখাউড়া স্টেশনে অবস্থান নেন। ভোর সাড়ে চারটার দিকে ট্রেনটি স্টেশনে পৌঁছালে চার ডাকাতকে মালামালসহ আটক করা হয়।