চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপীর দায়ের করা ধর্ষণ মামলায় জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেনকে অব্যাহতি দিয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশ। সোমবার ঢাকার সিএমএম আদালতে প্রতিবেদনটি দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা নারী সহায়তা ও তদন্ত বিভাগের পুলিশ পরিদর্শক (ভিক্টিম সাপোর্ট সেন্টার) পরিদর্শক হালিমা খাতুন।
গত ১৩ ডিসেম্বর মিরপুর থানায় নারী নির্যাতন দমন আইনে এই মামলা করেন হ্যাপী। রুবেলের বিরুদ্ধে ‘বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক সম্পর্ক’ গড়ার অভিযোগ আনেন তিনি।
মামলায় ধর্ষণের অভিযোগ থাকায় পুলিশের ব্যবস্থাপনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হ্যাপীর ডাক্তারি পরীক্ষা হয়। তবে ‘জোর করার’ কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে ওই পরীক্ষার প্রতিবেদনে বলা হয়।
পরে হ্যাপীর আইনজীবীদের আবেদনে রুবেলের ডিএনএ পরীক্ষারও অনুমতি দেয় আদালত।
পরে জামিনে মুক্তি পেয়ে তিনি বিদেশে খেলতে যাওয়ার অনুমতি পান।
রুবেলের বিশ্বকাপে খেলতে যাওয়া ঠেকাতে হাইকোর্টে গিয়েছিলেন হ্যাপী। তবে আদালত তা খারিজ করে দেয়। পরে হ্যাপী জানান রুবেলের বিরুদ্ধে তিনি আর মামলা চালাতে চান না।
