‘খালেদা জিয়া জনগণের কাছে আত্মসমর্পণ করেছেন’

আপডেট : ০৬ এপ্রিল ২০১৫, ১৫:৪৩
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, জননেত্রী শেখ হাসিনা ও দেশের জনগণের কাছে বিএনপি চেয়ারপার্সন আত্মসমর্পণ করেছেন। 
 
সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে আওয়ামী সাংস্কৃতিক পরিষদ আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে ড. হাছান মাহমুদ এ মন্তব্য করেন। 
 
হাছান মাহমুদ বলেন, বেগম জিয়া স্বেচ্ছায় তিনমাস তার কার্যালয়ে ছিলেন। তিনি তার দলের নেতা কর্মীদেরও অনুরোধ শোনেন নি। বিদেশিরা সন্ত্রাস ও নৈরাজ্যের পথ পরিহার করে নিজ বাসভবনে বারবার ফিরে যাওয়ার আহ্বান করলেও বেগম জিয়া তা কর্ণপাত করেন নি। এই তিনমাসে তিনি প্রায় দেড়শ জনের ওপরে নিরীহ মানুষ হত্যা করেছেন। বেগম জিয়া জনগণের বিরুদ্ধে রাজনীতি করতে চেয়েছিলেন। তা করতে গিয়ে তিনি এবং তার দল জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। গতকাল দুর্নীতি মামলায় জামিন নিয়ে তিনি বাসায় ফিরে গেছেন। তার এ আত্মসমর্পণ জনগণের কাছে। তার এ আত্মসমর্পণ জননেত্রি শেখ হাসিনার কাছে।