ব্রিটেনের গ্রেফতারি পরোয়ানার আসামি সিরিয়াল যৌন নির্যাতক রামিন্দর সিং ভারতের দিল্লি থেকে গ্রেফতার হয়েছেন।
২৮ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত এই যৌন নির্যাতককে বেশ কিছুদিন ধরেই খুঁজছিল স্কটল্যান্ডের পুলিশ। রামিন্দরের বিরুদ্ধে দুইটি যৌন নির্যাতন ও খুনের চেষ্টার অভিযোগ রয়েছে।
ছাত্র হিসেবে ব্রিটেন যাত্রা রামিন্দর সিং’র। এরপর বনে গেলেন সিরিয়াল যৌন নির্যাতক। অতঃপর নিজ দেশ ভারতে পালিয়ে এসে পুলিশের কাছে ধরা পড়লেন।
