মার্শেইকে হারিয়ে শীর্ষে পিএসজি

আপডেট : ০৬ এপ্রিল ২০১৫, ১৬:৪০
 
 
পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ফরাসি লিগে জয় নিয়েই মাঠ ছেড়েছে পিএসজি। রবিবার মার্শেইকে ৩-২ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে গত মৌসুমের চ্যাম্পিয়নরা।
 
নিজেদের মাঠে ৩০তম মিনিটে আন্দ্রে-পিয়েরে জিনিয়াকের গোলে এগিয়ে যায় মার্শেই। ৫ মিনিট পর ব্লেইজ মাতৌদির গোলে সমতায় ফেরে পিএসজি। জিনিয়াকের দ্বিতীয় গোলে আবার এগিয়ে যায় মার্শেই। তবে বিরতির ঠিক পরপরই সমতায় ফেরে পিএসজি। জ্লাতান ইব্রাহিমোভিচের ফ্রি-কিক থেকে গোলটি করেন ব্রাজিলের ডিফেন্ডার মারকুইনিওস। ৫১তম মিনিটে আত্মঘাতী গোলের সুবাদে পূর্ণ তিন পয়েন্ট পায় পিএসজি।
 
এই জয়ের পর ৩১ ম্যাচ থেকে পিএসজির পয়েন্ট ৬২। সমান ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে লিওঁ।