ইয়েমেনে ত্রাণবাহী বিমান পাঠাবে রেডক্রস

আপডেট : ০৬ এপ্রিল ২০১৫, ১৬:৪৭
 
আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি) ইয়েমেনের রাজধানীতে দুইটি জরুরি ত্রাণবাহী বিমান পাঠাবে। সোমবার বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনে জরুরি সেবা কর্মী ও চিকিত্সা সামগ্রীবাহী বিমান অবতরণের অনুমতি পেয়েছে আইসিআরসি।
এদিকে, দেশটিতে ১২তম রাতের মতো গতরাতেও হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। দক্ষিণাঞ্চলের বন্দর নগরী এডেনে যুদ্ধ আরো জোরদার হয়েছে এবং সরকারি সৈন্যরা হুতিদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত রয়েছে।
জাতিসংঘ বলেছে, ইয়েমেনে গত দুই সপ্তাহে ৫ শতাধিক লোক নিহত হয়েছে।
আইসিআরসি জানায়, তারা গুরুত্বপূর্ণ চিকিত্সা সামগ্রীবাহী একটি মালবাহী বিমান ও ত্রাণ কর্মীবাহী একটি ছোট যাত্রীবাহী বিমান সানায় পাঠাবে। তবে সংস্থাটি এডেনে নৌযানে করে অস্ত্রোপচারকারী একটি দল পাঠানোর অনুমতির অপেক্ষায় রয়েছে।
সংস্থার মুখপাত্র মারিয়া ক্লেইরি ফেগহালি সতর্কবাণী করেছেন, নগরীতে মানবিক পরিস্থিতি ‘খুবই করুণ’।
তিনি বলেন, ‘লোকজন খাবার কিনতে বাইরে যেতে পারছে না। আমরা জানি, নগরীতে পানির সংকট রয়েছে। কারণ পানির পাইপ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা আমাদের সাধ্যমত করার চেষ্টা করছি। তবে পরিস্থিতি খুবই কঠিন।’
এডেন নগরীর বিভিন্ন রাস্তায় প্রেসিডেন্ট আবদ্রাবো মনসুর হাদির অনুগত সেনাদের সঙ্গে হুতি বিদ্রোহীদের ব্যাপক যুদ্ধ হৃ”ছ।