দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে

আপডেট : ০৬ এপ্রিল ২০১৫, ১৬:৫৭
ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদফতর জানায়, সোমবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ৪৬ মিনিটে।
আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, এসময়ে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাংশে বিস্তৃত। স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।