কামারুজ্জামানের রায়ের পর গণজাগরণ মঞ্চের অবস্থান

আপডেট : ০৬ এপ্রিল ২০১৫, ১৭:৪৮
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল যুদ্ধাপরাধী কামারুজ্জামানের ফাঁসির রায় বহাল রাখার সিদ্ধান্তকে স্বাগত ও সন্তোষ প্রকাশ করে গণজাগরণ মঞ্চ অবস্থান নিয়েছে শাহবাগে। সোমবার এই রায় বহাল রাখার ঘোষণার পর গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারের নেতৃত্বে বিজয় মিছিল করা হয়।
 
ইমরান সরকার বলেন, ফাঁসির রায় বহালের ঘোষণায় আমরা খুবই আনন্দিত। এতে মানবতা ও আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা সমন্বিত রাখতে কামারুজ্জামানের মৃত্যুদণ্ডাদেশ সময়ের দাবি।
 
তিনি বলেন, এই বিজয়ে আমরা গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে অবস্থান নিয়েছি।
 
প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ সোমবার এই রায় ঘোষণা করেন।