প্রেসিডেন্ট বারাক ওবামা রোববার ইস্টার সানডেতে ঐতিহাসিক একটি গির্জাড প্রার্থনায় সপরিবারে যোগ দেন। প্রেসিডেন্ট, তার স্ত্রী মিশেল ও তাদের দুই কিশোরী মেয়ে ভার্জিনিয়ার আলেক্সান্দ্রিয়ার আলফ্রেড স্ট্রিট ব্যাপটিস্ট চার্চের প্রার্থনায় অংশ নেন।
খবর এএফপি’র।
গির্জার যাজক হাওয়ার্ড জন ওসেলি বলেন, ‘এই দিনে আমরা আমাদের ঈশ্বর ও ত্রাতার পুনরুত্থানের ঘটনাকে যেমন উদযাপন করছি। একই সঙ্গে আমরা আমাদের প্রেসিডেন্টকেও স্বাগত জানাচ্ছি।’
এ সময় তিনি সেখানে উপস্থিত সকলকে মোবাইলে ছবি না তোলার আবেদন জানিয়ে এগুলোকে পকেট ও পার্সের মধ্যে রেখে দেয়ার আহ্বান জানান।
তিনি হেসে বললেন, ‘এটা সেলফি তোলার সময় না।’
তিনি বলেন, ‘আসুন ভাইসব আমরা ঈশ্বরের ঘরে উপাসনা করি।’
এ সময় গির্জার গায়কদলের সঙ্গে কোরাস গাওয়ার সময় উপস্থিত সকলের সঙ্গে ওবামাও উঠে দাঁড়ান। এ সময় তিনি মাথা নাড়েন এবং হাততালি দেন।
এ সময় এক ভক্ত নিজের আবেগকে সম্বরণ করতে না পেরে টুইট করেন।
তিনি টুইটার বার্তায় লিখেন, ‘আমি প্রেসিডেন্টের পরিবারের সঙ্গে ইস্টার সানডের প্রার্থনায় অংশ নিচ্ছি। আমি আমার গির্জাকে ভালবাসি। সত্যিই পুনরুত্থান হয়েছিল।’
