জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, দেশের মানুষ ২৪ বছর ধরে দুটি দলকে দেখে আসছে। তাদের শাসনে মানুষ দিশেহারা। এ অবস্থা থেকে তারা এখন মুক্তি চায়। জাতি পরিবর্তন চাচ্ছে।
তিনি সোমবার তার বনানী কার্যালয়ে রাজশাহী জেলা জাপা নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন।
জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- এস এম ফয়সল চিশতি, রেজাউল ইসলাম ভূঁইয়া, নূরুল ইসলাম নুরু, ব্যারিস্টার দিলারা খন্দকার প্রমুখ।
