আজ ও কাল জামায়াতের হরতাল

আপডেট : ০৭ এপ্রিল ২০১৫, ০২:৪৬

আজ মঙ্গল ও কাল বুধবার হরতাল কর্মসূচি দিয়েছে জামায়াতে ইসলামী। গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই কর্মসূচি দেন জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ‘রিভিউ আবেদন খারিজের প্রতিবাদে এবং তার মুক্তির দাবিতে’ এই হরতাল আহবান করা হয়েছে।

মকবুল আহমাদ বিবৃতিতে বলেন, ‘সরকার জামায়াতকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে দলটির নেতৃবৃন্দকে হত্যা করার মহাপরিকল্পনা বাস্তবায়নে অস্থির হয়ে পড়েছে। ১৯৭১ সালে মুহাম্মদ কামারুজ্জামান উচ্চ মাধ্যমিক শ্রেণির ছাত্র ছিলেন। এ বয়সের একজন তরুণের বিরুদ্ধে সরকারের আনীত অভিযোগ কত গভীর ষড়যন্ত্রমূলক তা সকলের নিকট স্পষ্ট! মকবুল আহমাদ দাবি করেন, ‘মুহাম্মদ কামারুজ্জামান সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার। তিনি শান্তিপূর্ণভাবে জামায়াতে ইসলামীর সকল শাখা এবং দেশবাসীকে হরতাল পালনের আহ্বান জানান।  এ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, হাসপাতাল, ফায়ার সার্ভিসের গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে।