ভারতের মুসলমানদের যে কোন সমস্যায় পূর্ণ সমর্থন দেয়ার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল সোমবার প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে মুসলিম নেতারা সাক্ষাত্ করতে গেলে তিনি এই আশ্বাস দেন। প্রধানমন্ত্রী অফিসের এক বিবৃতিতে এতথ্য জানানো হয়। খবর এনডিটিভি’র।
প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাতে মুসলিম নেতারা ভারতে মৌলবাদ এবং সন্ত্রাস বাড়ার বিষয়টিতে তাদের উদ্বেগের কথা মোদীকে জানান। নেতৃবৃন্দ ভারতে এই চ্যালেঞ্জ মোকাবেলায় সবার ঐক্যের উপর জোর দেন। মুসলিম প্রতিনিধিদের মধ্যে বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা মুসলমানদের পবিত্র স্থান, মসজিদ এবং মাদ্রাসার বিষয়টিও উল্লেখ করেন। নেতারা মুসলিম যুবকদের শিক্ষা ক্ষেত্রসহ বিভিন্ন ক্ষেত্রে ভাল সুবিধা দিতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানান। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, সরকার যে কোনো দু:খ-কষ্টে মুসলমানদের পাশে থাকবে এবং মুসলিম যুবকদের ক্ষমতায়ন করতে এবং সমাজে তাদের মান উন্নত করতে পদক্ষেপ নিবেন। নেতারাও মোদীকে সামপ্রদায়িক সমপ্রীতি রক্ষায় সম্পূর্ণ সহযোগিতা দেয়ার অঙ্গীকার করেন
