বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় জাতিসংঘের স্বস্তি

আপডেট : ০৭ এপ্রিল ২০১৫, ০৩:১৪

আসন্ন তিন সিটি করপোরেশন নির্বাচনে বিরোধীদল বিএনপির অংশগ্রহণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নির্বাচন স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য করার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। একইসঙ্গে বাংলাদেশে সহিংস রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় তিনি সন্তোষ প্রকাশ করেছেন।

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিষয়ে এক প্রশ্নের জবাবে জাতিসংঘের মহাসচিব বান কি মুনের মুখপাত্র বৃহস্পতিবার এ কথা জানান। লিখিত প্রশ্নোত্তরে মুখপাত্র বলেন, জাতিসংঘ মহাসচিব আশা করেন বাংলাদেশের দীর্ঘমেয়াদী উন্নয়ন ও স্থিতিশীলতার স্বার্থে রাজনৈতিক দলগুলোকে তাদের মতপার্থক্য দূর করতে খুব শিগগিরই এই উপায় খুঁজে বের করতে সমর্থ হবে। এক্ষেত্রে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা প্রদানের জন্য জাতিসংঘ অঙ্গীকারাবদ্ধ রয়েছে বলেও মুখপাত্র জানান।