পরিষ্কার ভারত গড়ার মিশনে হাতে ঝাড়ু তুলে নিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর প্রধানমন্ত্রীর এই মিশনে তার সাথে যুক্ত হয়েছিলেন বলিউড তারকারা। অমিতাভ বচ্চন থেকে শুরু করে সালমান খান, ঋত্বিক রোশানেরাও যোগ দিয়েছিলেন এই মিশনে। যার ধারাবাহিকতায় এই মিশনে সর্বশেষ যোগ হলেন কিং খান শাহরুখ খানের কনিষ্ঠ পুত্র আব্রাম!
সম্প্রতি টুইটারে শাহরুখ একটি ছবি শেয়ার করেন, যেখানে ছোট্ট আব্রাম ঝাড়ু হাতে ঘর পরিষ্কার করছে! ছবির ক্যাপশনে শাহরুখ লিখেছেন, ‘ছোট থেকেই তাকে সুন্দর ভারতে বিশ্বাস করাতে চেষ্টা করছি।’
আসলে শাহরুখ চাইছেন এই মিশনে তার ভক্তরাও যোগদান করুক। এখন দেখা যাক, ভক্তরা শাহরুখের ডাকে এগিয়ে আসেন কি না!
