চিনের গুয়াংদং প্রদেশের শান্তুরে এক জলাধারে পড়ে যাওয়া কিশোরীকে উদ্ধার করতে গিয়ে ডুবে একই পরিবারের সাতজনের মৃত্যু হয়েছে।
জি বাংলার খবরে বলা হয়েছে, ছুটির দিনে ওই কিশোরীসহ পুরো পরিবার চিনের গুয়াংদং প্রদেশে শান্তুরে যায়। সেখানে বিশাল ওই জলাধারে ১৭ বছর বয়সী কিশোরীটি হাত ধুতে গিয়ে পড়ে যায়। চিৎকার শুনতে পেয়ে ছুটে আসে শিশুটির মা। ততক্ষণাৎ ওই কিশোরিকে মানবশৃঙ্খল গড়ে উদ্ধারের সিদ্ধান্ত নেয় পরিবার। এরপর একে একে নেমে পড়ে জলাধারে। কিন্তু পরিবারের কেই ভালো সাঁতার জানতো না। মানবশৃঙ্খল ভেঙে যেতেই একে একে হুড়মুড়িয়ে জলাশয়ে পড়ে যায় পরিবারের সবাই। এভাবেই সলিলসমাধি হয়ে যায় পুরো পরিবারের। পরে পুলিশ এসে মৃতদেহগুলি উদ্ধার করে।
