বিনা বিচারে আটকের আইন ফিরিয়ে আনল মালয়েশিয়া

আপডেট : ০৭ এপ্রিল ২০১৫, ১২:০২
 
প্রত্যাহারের তিন বছর পর বিতর্কিত জঙ্গিবাদ বিরোধী বিল পাস করেছে মালয়েশিয়া। সরকার বলছে, ইসলামি উগ্রপন্থীদের মোকাবেলা করার জন্য এটির প্রয়োজন রয়েছে। মঙ্গলবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 
এই আইনে আটককৃতদের বিনা বিচারে দুই বছর আটকে রাখা যাবে।  এই আইনটি ২০১২ সালে প্রত্যাহার করা হয়েছিল।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে,  প্রায় ১০ ঘণ্টা তর্ক-বিতর্কের পর মঙ্গলবার এই বিলটি পাস করা হলো।
হিউম্যান রাইটস ওয়াচের ফিল রবার্টসন বলেছেন, এই সিদ্ধান্তে ফলে মালয়েশিয়া মানবাধিকারের দিক থেকে অনেকখানি পিছিয়ে গেল।
কুয়ালালামপুরে হামলার পরিকল্পনা করার অভিযোগে ১৭ জনকে আটকের কয়েক ঘণ্টা পর এই বিল পাস করা হলো।
স্বরাষ্ট্রমন্ত্রী জাহিদ হামিদি বলেছিলেন, আটককৃতদের বয়স মাত্র ১৪ বছর।  তারা পুলিশ স্টেশন ও সেনা ঘাঁটিতে হামলার জন্য অস্ত্র সংগ্রহ করছিল।
পুলিশ বলছে, আটককৃতদের মধ্যে দুইজন সিরিয়া থেকে ফিরে এসেছে।