পাকিস্তান সীমান্তে সুন্নি বিদ্রোহীদের সাথে সংঘর্ষে ইরানের আট সীমান্তরক্ষী নিহত হয়েছে। প্রতিবেশী পাকিস্তান থেকে এসব বিদ্রোহী অনুপ্রবেশ করেছিল। মঙ্গলবার ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা একথা জানায়।
সিস্তান-বালুচিস্তান প্রদেশের ডেপুটি গভর্নর আলী আসগর মিরশেকারি বার্তা সংস্থাকে বলেন, ‘পাকিস্তান থেকে সশস্ত্র সন্ত্রাসিরা ইরান সীমান্তে ঢুকে পড়লে সেখানে সীমান্তরক্ষীদের সাথে তাদের ব্যাপক সংঘর্ষ হয়। এতে ইরানের আট সৈন্য নিহত হয়। পরে সন্ত্রাসিরা পাকিস্তানে পালিয়ে যায়।
