ইসলামি স্টেটের কাছ থেকে পুনরুদ্ধার করা ইরাকের তিরকিত শহরে গণকবরের সন্ধান পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, আইএস জঙ্গিদের হাতে অপহূত এক হাজার ৭০০-এর বেশি সৈন্যের লাশ সেখানে রয়েছে। খবর: বিবিসির।
মঙ্গলবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, তিরকিতের যে স্থানে যুক্তরাষ্ট্রের সেনা ঘাঁটি ‘ক্যাম্প স্পেইচার’ ছিল তার কাছেই এই গণকবর খুঁজে পাওয়া গেছে।
ইরাকের ফরেনসিক টিম তিরকিতের ১২টি গণকবর খনন কাজ শুরু করেছে।
গত বছরের জুনে সামাজিক গণমাধ্যমে শিয়া সৈন্যদের হথ্যার ভিডিও প্রকাশ করেছিল। সেখান থেকে বেঁচে যাওয়া ব্যক্তিরা জানিয়েছে, জঙ্গিরা হত্যার আগে অপহৃতদের মধ্যে কারা শিয়া তা জিজ্ঞাস করেছিল।
আইএসের কাছ থেকে তিরকিক শহর পুনরুদ্ধার করার কয়েকদিন পরেই এই গণকবর খোঁড়া শুরু হলো। মৃতদেহগুলি শনাক্ত করার জন্য ডিএনএ পরীক্ষা করা হবে। কেননা, অনেক পরিবারই তাদের স্বজনের নিহতের খবর সম্পর্কে এখনো নিশ্চিত নন।
