‘ঐশ্বরিয়াকে পছন্দ করেন না সানি লিওন’ সর্বভারতীয় দৈনিকের এমন একটি সাক্ষাৎকারের কথা শুনে সানি মেজাজ হারিয়ে ফেলেন।
ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, সর্বভারতীয় এক সংবাদপত্রে একান্ত সাক্ষাৎকারে ‘ঐশ্বরিয়াকে পছন্দ করেন না’ সানি লিওন এমন খবর প্রকাশের পরই বেশ চটে যান।
টুইটারে সানির লিখিত অভিযোগ, এক পহেলি লীলা’ সিনেমায় ঐশ্বরিয়া রাইয়ের ঢোলি তারো গানে কোমর দোলাবেন সানি। সেই বিষয়ই বলতে গিয়ে ঐশ্বরিয়াকে নিয়ে করা মন্তব্যের অপব্যাখা করা হয়।
সানি ‘ঐশ্বরিয়াকে পছন্দ করেন না’ এমন কথা বলেননি দাবি করে টুইটারে ক্ষোভ প্রকাশ করে ‘আপত্তিকর’ ভাষায় লিখেন, ‘কিছু লোকের স্বভাব আছে আপনি যদি তাদের সঙ্গে কথা নাও বলেন তাহলেও ওরা বানিয়ে অনেক কিছু লিখে দেবে। ওরা আসলে নির্লজ্জ।’
পাশাপাশি মিডিয়ার বিরুদ্ধে বিষোদগার করে লিখেন, ‘কিছু সংবাদমাধ্যমের লোকেরা কথা না শুনে শুধু নিজেদের বক্তব্যটা অন্যের মুখে চাপিয়ে বিতর্ক করতে ভালবাসে। এটা খুবই হতাশার।’
