মনোনয়নপত্র প্রসঙ্গ: হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে আপিল মিন্টুর

আপডেট : ০৭ এপ্রিল ২০১৫, ১৪:৩৯
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচন কমিশনের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে আপিল করেছে আবদুল আউয়াল মিন্টু।
 
মঙ্গলবার দুপুরে চেম্বার জজ আদালতে এ আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে। সোমবার হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ ইসির সিদ্ধান্ত বহাল রেখে মিন্টুর রিট খারিজ করে দেয়।
 
এ আবেদনে ইসির সিদ্ধান্তের স্থগিতের পাশাপাশি নির্দেশনা চাওয়া হবে বলে জানিয়েছেন মিন্টুর আইনজীবী এম মাহবুব উদ্দিন খোকন।