আদালতের রায়ের পরেও শিশু একাডেমির মধ্যে থাকা সুপ্রিম কোর্টের জায়গা বুঝিয়ে না দেয়ায় দুই সরকারি কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে হাইকোর্ট।
মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিকুল ইসলাম ও শিশু একাডেমির পরিচালক মো. মোশারফ হোসেনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কেন ব্যবস্থা নেয়া হবে না রুলে তা জানতে চেয়ে চার সপ্তাহের মধ্যে তাদেরকে জবাব দিতে বলা হয়েছে।
বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেনের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।
হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের পক্ষে এড. মঞ্জিল মোর্শেদ এ রুল আবেদন করেন।
