ঢাকাবাসীর জন্য জীবন উত্সর্গ করবেন সাঈদ খোকন

আপডেট : ০৭ এপ্রিল ২০১৫, ১৬:২০
 
নির্বাচিত হলে ঢাকাবাসীর জন্য নিজের জীবন উত্সর্গ করার প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন। মঙ্গলবার সকালে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের যাত্রাবাড়ী প্রবেশমুখে নির্বাচনী প্রচারণা শুরুর সময় এই কথা বলেন।
 
সাঈদ খোকন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের ধারায় দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এই ফ্লাইওভার (মেয়র মোহম্মদ হানিফ ফ্লাইওভার) তার প্রতীক। আর বাবা (সাবেক মেয়র মোহাম্মদ হানিফ) সারা জীবন যে পরিশ্রম করেছেন, তার ফসল হচ্ছে এই ফ্লাইওভার। আমার পিতা যেভাবে ঢাকাবাসীর উন্নয়নের জন্য নিজের জীবন উত্সর্গ করেছেন, নির্বাচিত হলে আমিও ঢাকাবাসীর জন্য নিজের জীবন উত্সর্গ করতে চাই।
 
তিনি বলেন, ঢাকাবাসী যদি আমাকে সমর্থন দেয়, সুযোগ দেয় তাহলে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে বিশ্বমানের নগরী গড়ে তুলব।
 
আগামী ২৮ এপ্রিল ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।