কয়েকদিন আগে রণবীর সিংয়ের কাঁধে অস্ত্রোপচার হয়েছে। অপারেশন থিয়েটারের ছবিও টুইটারে দিয়েছেন তিনি। কিন্তু মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে রণবীরের সেবাযত্ন যে দীপিকাই করেছে সেটা উল্লেখ করলেন না তিনি। আর ২৯ বছর বয়সী দীপিকা পাড়ুকোন যে সারাক্ষণ হাসপাতালে ছিলেন তা গোপন থাকে নি।
মিড-ডে ডটকম জানিয়েছে, সারাদিন তো বটেই, রাতেও হাসপাতালেই ছিলেন দীপিকা। গত ৫ এপ্রিল হাসপাতাল থেকে ছাড়া পাওয়া পর্যন্ত রণবীরের সঙ্গ ছাড়েননি দীপিকা। তবে এ ব্যাপারটি এড়াতে পেছনের দরজা দিয়ে কেটে পড়েন তিনি।
সঞ্জয়লীলা বানসালীর ‘বাজিরাও মাস্তানি’ ছবির কাজ করতে গিয়ে আহত হয়েছেন রণবীর। একই পরিচালকের ‘গোলিও কি রাসলীলা-রামলীলা’ ছবিতে অভিনয় করতে তারা ঘনিষ্ঠ হন। এরপর আর তাদের প্রেমের কথা গোপন থাকেনি। তবে প্রেমের এই অভিসারের বিষয়টি তারা খোলাসা করছেন না এখনো।
